1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রোববার আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ** না.গঞ্জে নানান আয়োজন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

দেশের প্রাচীনতম রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (২৩ জুন)। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে যে দলটি প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে সেটি অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে।
এবার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ৭দিন ব্যাপি নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে-
*বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য ২ নং রেল গেটস্থ দলীয় কার্যালয় সহ আশ-পাশের এলাকায় ‘আলোক সজ্জায় সজ্জিত করণ’। ২২ জুন থেকে ৭দিন ব্যাপী পর্যন্ত।
*২৩ জুন বিকেলে বিকালে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আনন্দস র‌্যালি।
*জেলা আওয়ামী লীগের আওতাধীন প্রতিটি ইউনিয়ন এবং মহানগর আওয়ামী লীগের আওতাধীন প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন।
এসকল অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন উপযোগী কর্মসূচির মাধ্যমে জাঁকালোভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park