1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
Oplus_0

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেন (৪৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  গত শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউপির আষাড়িয়ার চর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মনির হোসেন রূপগঞ্জের চনপাড়া (০৪নং ওয়ার্ড) এর মৃত আনোয়ার হোসেনের ছেলে। গ্রেপ্তারকালে মাদক কারবারি মো. মনির হোসেন এর কাছ থেকে ২৩ হাজার ৮৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি স্মার্টফোন উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা হতে এনে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park