1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

ঈদযাত্রায় মেঘনা টোলপ্লাজায় বেড়েছে যানবাহনের চাপ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। তবে গত কয়েকদিনের তুলনায় কমেছে টোল আদায়। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, অন্য সময় মালবাহী পরিবহন বেশি চলাচল করায় যানবাহনের সংখ্যা অনুযায়ী বেশি টোল আদায় হতো। এখন মালবাহী গাড়ি কমে যাওয়ায় টোল আদায়ের পরিমাণও কমেছে। ১৩ জুন দিনগত রাত ১২টা থেকে ১৪ জুন দিনগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে সর্বমোট ৩২ হাজার ৭১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৬৯ লাখ ৩২ হাজার ৯৭৬ টাকা। বিষয়টি শনিবার (১৫ জুন) সকালে জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী।

এদিকে গত দুদিন ধরেই এ পথে যানবাহনের ক্রমাগত উপস্থিতি বেড়েছে। এর আগে কোনো যানজট না থাকলেও শুক্রবার (১৪ জুন) রাতে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে আজ সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মেঘনাঘাট টোলপ্লাজায় সরেজমিনে গিয়ে দেখা যায়, টোলপ্লাজার ১২টি বুথ দিয়ে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন পাড়ি দিচ্ছে মেঘনা সেতু। টোলপ্লাজায় আসা মোটরসাইকেল পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে টোল প্রদান করে সেতুতে উঠছে। টোল আদায়ের বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী বলেন, যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও গত কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কম টোল আদায় হয়েছে। কারণ অন্য সময় মালবাহী পরিবহন বেশি চলাচল করায় যানবাহনের সংখ্যা অনুযায়ী বেশি টোল আদায় হতো। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৯ লাখ ৩২ হাজার ৯৭৬ টাকা আদায় করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ২৭ হাজার ১৪টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয় ৬৯ লাখ ৪০ হাজার ৫২৬ টাকা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park