1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার তীব্র যানজট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

ঈদুল আজহাকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের বন্দরের জাঙ্গাল এলাকা থেকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ৯ কিলোমিটার জুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। শুক্রবার (১৪ জুন) রাত ১১টায় মহাসড়কের কাঁচপুর এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। সেখানে আল আমিন নামের এক যাত্রী বলেন, তীব্র যানজটের কারণে মদনপুর থেকে কাঁচপুর আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেলো। যেখানে সাধারণত ১০ মিনিটের বেশি সময় লাগে না। শাহানাজ আক্তার নামের আরেক যাত্রী বলেন, মহাসড়কে এমন জ্যাম আগে কখনো দেখিনি। একদিকে তীব্র গরম, অন্যদিকে জ্যাম। গ্রামে ঈদ উদযাপন করতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের। ইসরাফিল হোসেন নামের এক যাত্রী ঢাকার ওয়ারী যাওয়ার উদ্দেশ্যে সোনারগাঁয়ের মোঘরাপাড়া থেকে রওনা দেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, মোঘরাপাড়া থেকে সাইনবোর্ড আসতে সর্বোচ্চ এক ঘণ্টা লাগে। কিন্তু আজ দুই ঘণ্টারও বেশি সময় লেগে গেছে।

এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, রাত সাড়ে ১০টার আগে কোনো ভারী যানবাহন যেন ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য মহাসড়কের মাতুয়াইল এলাকায় ডিএমপি থেকে একটি চেকপোস্ট বসানো হয়েছে। এর ফলে এই সময়ের আগে চলে আসা ভারী যানবাহনগুলো আটকে রাখার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আবার আজ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। বর্তমানে শিমরাইলে কোনো যানজট নেই। আশা করি, খুব শিগগির পুরো মহাসড়ক যানজটমুক্ত হয়ে যাবে। যানজট পরিস্থিতির বিষয়ে জানতে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park