কোরবানির ঈদকে সামনে রেখে জিয়াউর রহমানের ৪৩তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শাড়ি, লুঙি এবং থ্রী পিস্ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিদ্বিরগঞ্জের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১৫ দিন ব্যাপি কর্মসূচির শেষ দিনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে এক বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব অধ্যাপক মামুন মাহমুদসহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ