1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

ঈদুল আযহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের পথে ছুটছেন তারা। তবে এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। যাত্রীরা নির্বিঘ্নেই গন্তব্যে যেতে পারছেন। ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। শুক্রবার (১৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিনে এমনই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ গার্মেন্ট বন্ধ হওয়ায় পোশাকশ্রমিকরা গন্তব্যস্থলে যাচ্ছেন। তবে তাদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট বিক্রেতা বলেন, ঈদ উপলক্ষে ভাড়া কিছুটা বেশি নিচ্ছি। তবে যাত্রীদের কষ্ট হয়ে যায় এমন বেশি ভাড়া চাচ্ছি না। আসমা খাতুন নামের এক পোশাক শ্রমিক বলেন, বৃহস্পতিবার ঈদের ছুটি পেয়েছি। এর আগেই বেতন-বোনাস দেওয়া হয়েছে। তাই আজই গ্রামে যাচ্ছি। আফজাল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, বাড়তি ঝামেলা এড়াতে আজ পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। আমি ঈদের আগের দিন যাবো। কোনো যানজট দেখতে না পেলেও ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে বলে জানান তিনি সোলায়মান হোসেন নামের এক বাসচালক বলেন, যাত্রাবাড়ী থেকে অল্প সময়ের মধ্যেই এখানে এসেছি। কোথাও তীব্র যানজট পাইনি। অন্যান্যবারের চেয়ে এবার মহাসড়কের পরিস্থিতি বেশ ভালো বলে মন্তব্য করেন তিনি। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যস্থলে যেতে পারছেন। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park