1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে খাল থেকে উদ্ধার সেই অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

সোনারগাঁয়ে মেঘনা নদীর খাল থেকে উদ্ধার করা সেই অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ। ১০ জুন (সোমবার) সকালে দুধঘাটা এলাকার মেঘনা নদীর শাখা খাল থেকে সেই অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
এঘটনায় সোনারগাঁ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যার মামলা নং- ২৮, ১০-০৬-২০২৪।
এব্যাপারে বৈদ্যেরবাজার নৌ পুলিশ উপ পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধারের ৩ দিনেও আমরা লাশের পরিচয় খুঁজে পাই নি। আমরা বিভিন্ন থানায় এ নিয়ে চিঠি পাঠিয়েছি। এর পরিচয় পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, লাশে পচন শুরু হয়েছিল বলে আমরা ফিংগারপ্রিন্ট স্ক্যান করতে পারি নি। বর্তমানে সেই অজ্ঞাত লাশকে সিদ্ধিরগঞ্জের একটি কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ১০ জুন লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, লাশে কোন ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যায় নি বলে জানান পুলিশ কর্মকর্তারা। লাশের বয়স আনুমানিক ৩০-৩৫ বলে ধারণা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park