1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

প্রথম গুলিতেই মাটিতে লুটিয়ে পড়েন কনস্টেবল মনিরুল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

ফিলিস্তিন দূতাবাসের পুলিশে বক্সের সামনে কনস্টেবল কাউসার আলীর (৪১) সঙ্গে থাকা এসএমটি সাবমেশিনগানের প্রথম গুলিতেই মাটিতে লুটিয়ে পড়েন কনস্টেবল মনিরুল হক (২৭)। এরপরও ক্ষোভ মেটাতে পুলিশ বক্সের ভেতর থেকে বের হয়ে মনিরুলকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি চালান কাউসার। গুলির শব্দ শুনে দূতাবাস থেকে সহকর্মীরা বেরিয়ে এসে মনিরুল মাটিতে পড়ে আছে দেখতে পান। মনিরুল কেন এভাবে পড়ে আছেন জিজ্ঞেস করলে ঘাতক কাউসার তাদের বলেন, ‘শালা (মনিরুল) নাটক করতাছে, এমনি মাটিতে পড়ে রয়েছে। ’ এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশে রোডে চলে যান।

ঘটনার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিন দূতাবাসের এক নিরাপত্তারক্ষী এ তথ্য দেন। তিনি বলেন, ঘটনার সময় আমরা দূতাবাসের ভেতরে ছিলাম। হঠাৎ করে ৮/১০ রাউন্ড গুলি শব্দ শুনে বাইরে আসি। আমরা দেখি, কনস্টেবল কাউসার দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এবং দূরে পুলিশ বক্সের সামনে কনস্টেবল মনিরুল হক মাটিতে লুটিয়ে পড়ে আছেন। আমরা কাউসারকে জিজ্ঞেস করি কি হয়েছে? উত্তরে কাউসার বলে- ‘শালা (মনিরুল) নাটক করতাছে, এমনি মাটিতে পড়ে রয়েছে। ’

এদিকে ঘটনাস্থলের ঠিক বিপরীত পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ  বিশ্লেষণ করে দেখা যায়, শনিবার (৯ জুন) রাত ১১ টা ৪৫ মিনিট। রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ বক্সের বাইরে ছিলেন কনস্টেবল মনিরুল হক। আর ভেতরে ছিলেন কনস্টেবল কাউসার আলী। মনিরুলের হাতে কাগজ সাদৃশ্য কিছু দেখা যায়। মনিরুলকে হেঁটে গিয়ে পুলিশ বক্সের দিকে মুখ করে কাউসারের সঙ্গে কথা বলতে দেখা যায়। তখন তিনি স্থিরভাবে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণের মধ্যে (১১ টা ৪৫ মিনিটের পর) পুলিশ বক্সের ভেতর থেকে গুলি ছোড়া হয়। আর প্রথম গুলিতেই মনিরুল মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ বক্সের ভেতর থেকে কাউসার আলী হাতে অস্ত্রসহ বাইরে এসে মাটিতে পড়ে থাকা মনিরুলকে লক্ষ্য করে আরও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এরপর কাউসার নিচে ঝুঁকে মনিরুলের কাছ থেকে কিছু একটি কুড়িয়ে হাতে নেন এবং রাস্তা থেকে ফুটপাতে উঠে পুলিশ বক্সের সামনে গিয়ে দাঁড়ান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park