1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রক্ষক আজ ভক্ষক হয়ে উঠেছে : রাজীব

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমাদের মাঝে সব সামর্থ্য থাকার পরেও সফল হতে পারিনি কারণ আমাদের আন্তরিকতার অভাব রয়েছে। এ আন্তরিকতার বন্ধন তৈরি করতে না পারলে হয়ত আমাদের আরও অনেক সময় লেগে যাবে। শনিবার (৮ জুন) ফতুল্লা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে যখনই দুর্যোগের ঘনঘটা হয়েছে তখনই জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে। তার নাম নিশ্চিহ্ন করার প্রশ্নই ওঠে না। যারা এ চেষ্টা করবে তারা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবনে যে কাজগুলো করেছিলেন সেগুলো যদি আমরা লালন করতে পারি তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তার স্বাধীনতার ঘোষণার উদ্দ্যেশ্য সার্থক হবে। তার সবচেয়ে বড় গুন ছিল তিনি সৎ ব্যাক্তি ছিলেন। তিনি বীর সাহসী ছিলেন, পলায়নপর ছিলেন না৷ আমাদের এদেশে অনেকেই পালিয়ে গিয়েছিলেন এমনকি তাদের দলের নেতার হত্যার পরেও তারা পালিয়ে গিয়েছিলেন। এটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত আমরা সৎ ও সাহসী হতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সার্থক হবে। আজ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান৷ বিদেশের মাটিতে থেকেও ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত তিনি মানুষের কথা চিন্তা করে অবিরত কাজ করছেন৷ তিনি যে পরিমাণ সময় দেন দলের জন্য আমরাও তা দিতে পারি না। তিনি আরো বলেন, আমাদের শক্তি সামর্থ ও জনসমর্থন সবসময় ছিল। আজকে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। আজ সেনাবাহিনী কলঙ্কিত হয়ে গেছে। রক্ষক আজ ভক্ষক হয়ে উঠেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park