1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে ভবনের অবৈধ অংশ ভেঙে দিলো রাজউক, জরিমানা ২ লাখ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

সোনারগাঁয়ে একটি ভবনে রাজউকের অনুমোদনহীন অবৈধ অংশ ভেঙে দিয়ে ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) মোগরাপাড়া হাবিবপুর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভবন নির্মাণের রাজউকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬ তলা বিশিষ্ট ভবনের মালিক জসীমউদ্দীনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আরও বেশ কয়েকটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে।
রাজউকের নারায়ণগঞ্জ জোনের অনুমোদিত কর্মকর্তা এফ আর আশিক আহমেদ জানান, রাজউক অনুমোদিত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একজনকে ২ লাখ টাকা জরিমানা ও অন্যদের রাজউকের অনুমোদন ব্যতীত কাজ করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়েছে। অনেকেই উপজেলা থেকে অনুমোদন নেয়ার কথা বলছে কিন্তু রাজউকের আওতাধীন এলাকায় রাজউক থেকেই অনুমোদন নিতে হবে। তাদের না জানার দরুন প্রাথমিক পানিশমেন্ট হিসেবে মুচলেকা নেয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা আরও বড় ধরনের বড় অ্যাকশনে যাব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park