1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

আড়াইহাজারে র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাই, ঢাকা থেকে গ্রেপ্তার ৪

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

আড়াইহাজারে র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৪৯ হাজার টাকাসহ অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত ১টি সিলভার রংয়ের প্রাইভেটকার, ৩টি কালো রংয়ের র‌্যাবের কটি, ১টি সেনাবাহিনীর পোশাকের রংয়ের কাঁধের ব্যাগ, ১টি লেজার লাইট, ১টি কালো রংয়ের খেলনা রিভলবার, ১ জোড়া হ্যান্ডকাফ ও ২টি কালো রংয়ের মাথার ক্যাপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার মোশাররফ হোসেনের ছেলে শামীম আহম্মেদ সবুজ (৩৪), নবীনগর থানার আরেজ মিয়ার ছেলে ইকবাল হোসেন ওরফে ইসলাম (৪৫), শেরপুরের সৈয়দুর রহমানের ছেলে হাফিজুর রহমান সুমন ও পিরোজপুরের দেলওয়ারের আব্দুর রহমান মেহেদী (৩০)।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। এর আগে, বুধবার (৫ জুন) তথ্য প্রযুক্তির মাধ্যমে সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল হাবিবুর রহমান ও আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকার (ডিএমপি) বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
ভূয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে দস্যুতা ও ছিনতাই সংক্রান্ত কার্যকালাপে জড়িত গ্রেপ্তারকৃত আসামি ইকবাল এর ৮টি, মেহেদীর ৪টি, শামীমের ৪টি ও হাফিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park