1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে প্রশাসনের ইজারার অনুমতির আগেই কলেজ মাঠে বসছে পশুর হাট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪

জুন মাসের ১৬ কি ১৭ তারিখ ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসুল্লিরা এ দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য পছন্দের পশুকে কোরবাণি করবেন। কোরবাণির পশুর হাট বসতে কিছু সময় বাকি , এনিয়ে ইতোমধ্যেই বিভিন্ন পশু খামারে ভিড় করেছেন অনেকেই। জেলা প্রশাসনের ইজারার অনুমোদনের অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। অনুমোদন পেলেই ঈদের সপ্তাহখানিক আগে কোরবাণির পশুর হাট বসাবেন। তবে ইজারার অনুমোদন পাওয়ার আগে থেকেই সোনারগাঁ সরকারি কলেজ প্রাঙ্গনে পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁশের খুঁটি সারিবদ্ধভাবে বসিয়ে হাটের কাঠামো তৈরী করা হচ্ছে। কোরাবাণির পশু যাতে সহজে ছাউনিতে রাখা যায় সে আঙ্গিকে প্যান্ডেল সাজানো হচ্ছে।

স্থানীয়রা জানান, মোগরাপাড়া ইউনিয়নের প্রভাবশালী কয়েকজন নেতা এ হাট বসিয়ে থাকেন। এ হাটের ইজারায় অন্য কাউকে অংশ নিতে দেওয়া হয় না। কোরবানির পশুর হাট বসানোর সময় সোনারগাঁ সরকারি কলেজ বন্ধ রাখা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। হাটের সময় শেষ হলে কোরবানির পশুর বর্জ্যে পরিবেশও দূষিত হয়। ওই সময় দুর্গন্ধে কলেজের আশপাশের সড়কে মানুষজন চলাচল করতে পারে না।

জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিবছর ১৭টি অস্থায়ী পশুর হাটের শিডিউল বিক্রির মাধ্যমে ইজারা দিয়ে থাকে প্রশাসন। সরকারি বিধিমালা অনুযায়ী, ঈদুল আজহার এক সপ্তাহ আগে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা দেওয়া হয়। সামনে কোরবাণির ঈদের জন্য এখন পর্যন্ত কাউকে অস্থায়ী পশুর হাট বসানোর কোনো অনুমতি দেয়া হয়নি।

এব্যাপারে নারায়ণগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোরীন করিম  বলেন, প্রশাসন থেকে এখনও ইজারার অনুমোদনের প্রসেস চলমান। পরে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ভেদে ইজারার শিডিউল বিক্রি করা হবে। অনুমোদন বিহীন কোন হাট বসানো যাবে না। যদি বসেও থাকে সেক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ  বলেন, ইজারার অনুমোদনের বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। সেখান থেকে অনুমতি দেওয়া হলে এর পরবর্তী কাজ চলবে। কলেজের প্রাঙ্গনে হাটের প্রস্তুতির ব্যাপারটি আমার জানা নেই। আমি এ বিষয়টি দেখছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park