1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

গাইবান্ধায় হত্যা করে নারায়ণগঞ্জে আত্মগোপন, কাশিপুর থেকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে পাপিয়া বেগম (৪৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা মামলার তিন আসামিকে আত্মগোপনে থাকা অবস্থায় নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১ জুন) রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১১, এর যৌথ অভিযানে ফতুল্লার চর কাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২ জুন) সকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ। গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মো. চাঁন মিয়া ছেলে মো. রাব্বি মিয়া (২৬) ও মো. পাপুল মিয়া (৩০) এবং পাপুল মিয়ার স্ত্রী মোছা. ইসমোতারা বেগম (২৬)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর পাপিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তাদের গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park