1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি বলেন, ‘একজন ব্যক্তির অপরাধের দায় কেনো পুরো পুলিশ বাহিনী নিবে? আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো কাজ করছে। পুলিশ পেশাদারিত্বের সাথে জঙ্গি ও সন্ত্রাস দমন করছে। এছাড়া করোনার সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী জীবন উৎসর্গ করে কাজ করছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাকে (বেনজীর আহমেদ) তো আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি। সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে? আমি এখনো সঠিক জানি না, সে আছে কিনা চলে গিয়েছে।
আমাকে জেনে কথা বলতে হবে। তিনি আছেন কিনা চলে গেছেন, আমি এখনো নিশ্চিত নই।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকান্ড অনুযায়ী মামলাটি হয়েছে ভারতে। আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মুল মামলাটি আমাদের থাকতো। তারা যদি পরামর্শ দেয় আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাব। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এবং হত্যার জন্য সহযোগিতা করেছে, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। যিনি নেপালে রয়েছেন, তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্ত কাজ চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park