1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

নিখোঁজ সেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী না.গঞ্জের কাঁচপুর থেকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নিখোঁজ হওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকারের খোঁজ মিলেছে নারায়ণগঞ্জে। নিখোঁজের ৩ দিন পর বৃহস্পতিবার (৩০ মে) সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. রেজাউল হক জানান, সকালের দিকে কাচপুরে কর্মরত পুলিশ কর্মকর্তাদের কাছে এক নারী আসেন। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী বলে পরিচয় দেন। এরপর বিষয়টি পরিবারের পাশাপাশি বিজয়নগর থানাকে অবহিত করা হয়। পরে তার স্বামীর উপস্থিতিতে বিজয়নগর থানা পুলিশের কাছে প্রীতি খন্দকার হালিমাকে বুজিয়ে দেয়া হয়।

তিনি আরও জানান, প্রীতি খন্দকার নিখোঁজ হওয়ার বিষয়ে জানিয়েছেন যে, ২৮ মে দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করার সময় কয়েকজন তাকে পান খেতে দেয়। এরপরই তিনি সেন্সলেস হয়ে যান। পরে বৃহস্পতিবার সকালে ৮টার দিকে নারায়ণগঞ্জের দেওয়ানবাগের হাইওয়ে সড়কে উনাকে রেখে যাওয়া হয়।

এর আগে, ২৮ মে নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার সময় নিখোঁজ হন প্রীতি খন্দকার। পরে তার স্বামী মাসুদ খন্দকার এ বিষয়ে থানায় জিডি করেন। এতে তার স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park