1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বৃষ্টি হলেই এলাকা ডুবে যায়, অথচ তিনি ১৬ বছর যাবত এমপি…………….. মামুন মাহমুদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজ আমরা দেখছি, উন্নয়নের নামে তারা নানান গল্প বলে। উন্নয়নের কথা বলে তারা দেশটাকে লোপাট করে ফেলছে। উন্নয়নের নামে তারা বিদেশে টাকা পাচার করছে। অন্যদিকে আমরা দেখি, এই ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ অঞ্চলে এক ঘন্টা বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় বাড়ি-ঘর। কোথায় হলো উন্নয়ন। অথচ তিনি ১৬ বছর যাবত এমপি। ১৬ বছর যদি একজন এক এলাকার এমপি থাকে, তাহলে সেই এলাকা তো সোনা দিয়ে বাধাই করে দেওয়ার কথা। সেই স্থানে আমরা দেখছি, তাদের দামি দামি বাড়ি-গাড়ি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোন উন্নয়ন হচ্ছে না।

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে গরিব-দুস্থদের মাঝে নেওয়াজ বিতরণ করেন অধ্যাপক মামুন মাহমুদ।

এসময় মামুন মাহমুদ বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে বাংলার মানুষ উন্নয়ন আশা করতে পারে না, সু-শাসন আসা করতে পারে না। আপনাদের কাঙ্খিত উন্নয়ন, সু-শাসন একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই দিতে পারবে। মানুষের ঘরে ঘরে যদি খাবার দিতে হয়, তাহলে একমাত্র তারেক রহমানই দিতে পারবে। বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিলো। কিন্তু আমরা দেখছি, বাংলাদেশে জিয়াউর রহমানের একটি বাড়ি নাই; একটি গাড়ি নাই। তারেক রহমানেরও একই অবস্থা। খালেদা জিয়ারও নিজের কোন বাড়ি নাই, তিনি অন্যের দেওয়া একটি বাড়িতে থাকেন। কিন্তু তার পরেও বিএনপির নামে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপিকে কুলশিত করতে চায়। যদি জিয়া পরিবার দুর্নীতি করতো তাহলে তাদেরও বিদেশে বাড়ি-গাড়ি থাকতো।

তিনি আরও বলেন, দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্যই তারা দেশটাকে শাসন করছে। জোর পূর্বক তারা ক্ষমতায় রয়েছে। মানুষ আজ ৫০০টাকা বাজারেও নিয়ে গিয়েও ঠিক মতো পন্য কিরতে পারে না। আর আপনারা লুটপাট করবেন, বিদেশে টাকা পাচার করবেন আর দামি মডেলের গাড়ি কিনবেন। ধানমন্ডি বাড়ি রয়েছে, আবার গুলশানে কিনেন। গুলশানে বাড়ি রয়েছে আবার বাড়ি ধারায় কিনেন। এভাবে দেশ একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছে। তাই জনগনের বুঝতে হবে আমরা কেন আন্দোলন সংগ্রাম করছি। আমরা বাংলাদেশে জনগনের একটি সরকার দেখতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ন-আহবায়ক অকিল উদ্দিন ভূইয়া, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামাদ খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক কামাল ভূইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্যামল, মহানগর যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-সম্পাদক ইমরান হোসেন,যুবনেতা মাইনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা জুয়েল রানা, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা তাতীদলের সভাপতি তাজুল হোসেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান ফারহান প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park