1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগায়ে ডিমবোঝাই পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

সোনারগাঁয়ে ডিমবোঝাই একটি পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) গ্রেপ্তার দুই ছিনতাইকারীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২০ হাজার ডিমের মধ্যে ২ হাজার ৬৭০ পিছ ডিম উদ্ধার করে। গ্রেপ্তাররা হলেন- মো. রাজু (২৭) ও মো. শাওন (২১)। জানা যায়, গত ২৩ মে রাত ১০টার দিকে টাটা এইচ পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩) কিশোরগঞ্জ থেকে ১২ হাজার লাল ডিম ৬ হাজার হাঁসের ডিম এবং ২ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে সোনারগাঁয়ে রওনা করে। পিকআপ ভ্যানটি সোনারগাঁ উপজেলার প্রভাকরদী-তালতলা বাজারের মাঝামাঝি এলাকা অতিক্রমের সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে একটি মাহিন্দ্রা ডিমবোঝাই পিকআপভ্যানের গতিরোধ করে। পরে পিকআপভ্যানের চালক হুমায়ুন ও হেলপার সিরাজকে দুর্বৃত্তরা রাস্তার পাশেই বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে ডিমবোঝাই ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডিম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ডিমবোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park