1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বইয়ের পাশাপাশি পত্রিকা পড়, সমাজে টপ পজিশনে যেতে পারবে: ডিসি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

শিক্ষার্থীদের উদ্দেশ্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, তোমরা ক্লাসের পড়ার পাশাপাশি পত্রিকা পড়বা। তুমি প্রতিদিন যদি পত্রিকা পড়ো, পত্রিকা গুলো উলটাইয়া দেখবা দেশে কি হচ্ছে, কোথায় কি সংবাদ আছে। প্রথম প্রথম ভালো লাগবেনা, পড়তে পড়তে তোমার নেশা হয়ে যাবে পত্রিকা পড়ার। যেই শিক্ষার্থীরাই পত্রিকা পড়বে, বই পড়বে, তাদের জীবনে কিন্তু সে মাদ্রাসায় পড়লো না স্কুলে পড়লো এটা নির্ভর করেনা। দেখবা তোমার বন্ধু কেহু একজন চাকরী পাচ্ছেনা, দারে দারে ঘুরছে। কিন্তুু তুমি খুব টপ পজিশনে চলে গেছো। এর জন্য বলছি পত্রিকা পড়তে হবে। আমার ধারণা, ছাত্র জীবনে আমার প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস ছিল বলে এবং বই পড়ার অভ্যাস ছিল বলে আজকে আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।

বুধবার (২৯ মে) মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও দাখিল জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে ১৫ থেকে ৩০ মে পর্যন্ত ইসলামী সাংস্কৃতিক পক্ষ চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তোমাদের এইখানে লাইব্রেরিতে কি কি বই আছে? বই গুলা উলটাইয়া দেখবা। বই পড়বা তোমরা, তোমার নিজের পাঠ্যপুস্তকে যেটা আছে, তার পাশাপাশি তুমি বই পড়বা। আমি শিক্ষক-অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো, আপনারা শিক্ষার্থীদের তিনটি শ্রেণীকে একটি করে গ্রুপ করে দেন যাতে তারা আলোচনা করতে পারে। তাদেরকে সেই সুযোগ করে দেন। গ্রুপের তালিকা আমি দেখতে চাই। আর শিক্ষার্থীদের লাইব্রেরিতে পাঠাবেন, যাতে তারা নতুন নতুন বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে।

মাহমুদুল হক আরোও বলেন, এখন যে কারিকুলাম অনুযায়ী শিক্ষা পদ্ধতি, সম্মানিত শিক্ষকরা যেভাবে পড়ান, যেভাবে তারা গাইড দেন, ওইভাবে তোমরা পড়বা। আমি অনেককে দেখেছি, ইংরেজী পত্রিকা পড়তে পারে না, তোমাদের বেলায় যেন এটা না হয়। তোমরা এখন থেকে পড়ার চেষ্টা করো।

মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোহাম্মদ মামুনুর রশিদ জালালীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য এম.এ. হালিম জুয়েল ও সদস্য ইসহাক মিয়া প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park