1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

জিয়ার ৪৩তম শাহাদাত বার্ষিকী আগামীকাল ** জেগে উঠবে নারায়ণগঞ্জ বিএনপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী আজ। যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ বিএনপি ও প্রতিটি অঙ্গ সংগঠন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল, দোয়া, কোরআনখানি ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে পুরো জেলা জুড়ে। এ লক্ষ্যে প্রায় সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলেছেন। দ্বাদশ জাতীয় সংসদ; নির্বাচনের পওে ঝিমিয়ে পরা বিএনপির নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নতুন করে জেগে উঠার স্বপ্ন দেখছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এর মধ্যে রয়েছে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর গঠনমূলক আলোচনা ও তার আদর্শ বাস্তবায়নে করণীয় সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিতকরণ, মিলাদ মাহফিল, দোয়া ও দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর ও বন্দর থানা, বন্দর উপজেলা এবং প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সুষ্ঠভাবে আয়োজন করবো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব এ বিষয়ে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উদযাপনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত প্রতিটি ইউনিট থেকে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার মহান ঘোষক রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালনে প্রতিবারের মতো এবারেও নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া, আলোচনা সভা ও খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করবে। শুক্রবার ৩১ মে বাদ জুম্মা নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের মিশনপাড়া এলাকায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park