1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ফতুল্লায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

ফতুল্লা স্টেডিয়ামের পাশে একটি মটর ওয়ার্কশপে শ্রমিক কতৃক মালিককে চাঁদাবাজি ও প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) ফতুল্লা মডেল থানায় মটর ওয়ার্কশপের মালিক প্রবীন কুমার হালদার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে আসামিরা হলেন, মৃত: সদানন্দ সরকারের ছেলে সঞ্জয় সরকার ( ৪৮), সনজিৎ সরকার ( ৪৪) ও সজল সরকার (৩৫), এছাড়াও মৃত নটোবর সরকারের ছেলে যোগানন্দ সরকার (৫৮) ও তার মেয় মনি সরকার(৩৮)।

এ সময় মালিক প্রবীন হালদার বলেন, আমি ফতুল্লা স্টেডিয়ামের পাশে একটি গ্যারেজ ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন যাবৎ সৎ ও নিষ্ঠার সহিত মটর ওয়ার্কশপের ব্যবসা করছি। আমার গ্যারাজে আসামিরা কাজ করত, কিন্তুু তাদের বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ২ মাস পূর্বে তাদের কাজ থেকে বাদ দিয়ে দেই। এবং তাদের সমস্ত পাওনা মিটিয়ে দেই। তারা গ্যারেজ থেকে চলে যাওয়ার পরই আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে,এবং আমার কাছে অযৌক্তিক টাকা দাবী করে। আমি তখন তাদের টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ জিনিস রেখে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।

বুধবার ( ২৩ মে ) বিকাল আনুমানিক ৪:৩০ মিনিটে বিবাদীরা আমার গ্যারেজে এসে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। এ সময় আমি তাদের চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। তাদের এরুপ কর্মকান্ডে আমি নিরাপত্তা হীনতা ভুগছি। প্রশাসনের কাছে আমার আবেদন তারা যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওত্তায় নিয়ে আসে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park