1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোগীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাতে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা (৩৫) সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। ।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আরিফ জানান, ওই অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সামান্য আহত হন। এর আগে গোলাম মোস্তফা কুমিল্লায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে আজ তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park