1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় রাতের আধাঁরে শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার (২৫ মে) রাতে ওই এলাকার রফিকুল ইসলামের ফলজ বাগানের বিভিন্ন গাছ কেটে ফেলার অভিযোগ উঠে।

রোববার (২৬ মে) এ ঘটনায় দুপুরে রফিকুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

ফলজ বাগানের মালিক রফিকুল ইসলাম জানান, শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তার ফলজ বাগানের  ৫২টি লিচু গাছ, ১০টি কাঁঠাল গাছ, ৫টি আনার ও ১০টি জলপাই গাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ করাত দিয়ে কেটে ফেলেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

তিনি দাবি করেন, সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে নির্বাচন করেছেন। নির্বাচনের আগে পরাজিত প্রার্থী বাবুল হোসেনের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তার ধারনা, নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা প্রতিহিংসায় তার বাগানের ফলজ গাছ কেটেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহসিন বলেন, দুর্বৃত্তদের গাছ কাটার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park