1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে : সোনারগাঁয়ে সালমান এফ রহমান

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বহু দেশে রপ্তানি করছে। নতুন প্রযুক্তিতে কারখানা ও নতুন ওষুধ তৈরিতে ভারতীয় প্রতিষ্ঠান মতো বাংলাদেশ কাজ করছে। ওষুধ ব্যবসা একটি  সফল উদ্যোগ উল্লেখ করে দেশের স্বাস্থ্য খাতে নতুনত্ব নিয়ে আসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের জন্য সান ফার্মা লিমিটেডের প্রশংসা করেন সালমান এফ রহমান।

শনিবার (২৫ মেল দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সান ফার্মার ওষুধ কারখানার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত দুই দশক ধরে সান ফার্মা বাংলাদেশের মানুষের জন্য সুলভ মূল্যে উচ্চমান সম্পন্ন ওষুধ সুনিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি বছরে প্রায় এক বিলিয়ন ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদন ক্ষমতা রয়েছে। দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এ ওষুধ কারখানা চালু করেছে বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর  জেনারেল মোহাম্মদ ইউসুফ, মেঘনা গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা মোস্তফা কামাল, বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চেয়ারম্যান ড. আব্দুল মুক্তাদির, বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফিরোজ আহমেদ।

সান ফার্মা সূত্রে জানা যায়, বিশ্বের চতুর্থ বৃহত্তম স্পেশালিটি জেনেরিক কোম্পানি সান ফার্মা। এ কোম্পানি  স্পেশালিটি, জেনেরিক এবং কনজ্যুমার হেলথকেয়ারের জন্য সমাদৃত। সান ফার্মা ভারতের বৃহত্তম ওষুধ উৎপাদনকারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় জেনেরিক কোম্পানি হিসেবে প্রসিদ্ধ। বিশ্বব্যাপী দ্রæত বর্ধনশীল কোম্পানি গুলোর মধ্যে সান ফার্মা অন্যতম। বিশ্বব্যাপী সান ফার্মার স্পেশালিটি পোর্টফোলিওতে রয়েছে ডার্মাটোলজি, অপথালমোলজি ও অনকো ডার্মাটোলজির বিভিন্ন ধরনের উদ্ভাবনী পণ্য, যা কোম্পানি সেলসের ১৬ শতাংশ দখল করেছে। বিশ্বের একশোর বেশি দেশে চিকিৎসক ও ভোক্তাদের আস্থা অর্জন করায় ৬টি মহাদেশে এ প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদনে কারখানা করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park