1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বাংলাদেশের পাশে থাকবে দিল্লি : সোনারগাঁয়ে ভারতীয় রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
যেকোনো সংকটে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা।

তিনি বলেন, ‘করোনাকালে টিকা ও অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত। আগামী দিনেও ওষুধসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে দিল্লি।’
শনিবার (২৫ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতীয় বিনিয়োগে সান ফার্মাসিউটিক্যালসের কারখানা উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতের ফার্মাকোপিয়া ব্যবহারেও বাংলাদেশকে অনুরোধ করেন তিনি।
কারখানার উদ্বোধক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘সান ফার্মার বিনিয়োগে বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে।’ স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে ওষুধ রপ্তানি করতে সান কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজার) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ড. আব্দুল মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. ফিরোজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সান ফার্মা বিশ্বের চতুর্থ বৃহত্তম স্পেশালিটি জেনেরিক কোম্পানি। এ ছাড়া ভারতের বৃহত্তম ওষুধ উৎপাদনকারী এবং যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় জেনেরিক কোম্পানি। বিশ্বের ছয়টি মহাদেশে এ কোম্পানির উৎপাদন প্ল্যান্ট রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park