1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে বিডি ক্লিনের নারী সদস্যকে ইভটিজিং, প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা,আহত-২

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে বিডি ক্লিনের ৮জন নারী সদস্যকে ইভটিজিং করেছে ২০-২৫জনের একটি কিশোর গ্যাং বাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা পুরুষ সদস্যরা প্রতিবাদ করলে রাহুল (১৭) নামে এক কিশোর গ্যাংয়ের লিডারের নেতৃত্বে বিডি ক্লিনের সদস্যদের উপর দুই দফা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে বিডি ক্লিনের সদস্য হাসিবুল ইসলাম (২০) নারী সদস্যসহ (২৩) দুই জন মারাত্মকভাবে আহত হয়।  গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে এ হামলার ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতরা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।  এব্যাপারে সোনারগাঁও বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা বাদি হয়ে আল আমিন, সৌরভ, রাহুল, তামিম, সিজান, প্রহর বর্মণ, রাসেলসহ অজ্ঞাত ১৪-১৫জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে।

সোনারগাঁ বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা জানান, প্রতি শুক্রবারের মতই বিডি ক্লিনের সদস্যরা সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ৩টার দিকে ট্রলার দিয়ে নুনেনটেক (মায়াদ্বীপ) গিয়ে পরিষ্কার করেতে যাই। পরে ফিরে আসার সময় সন্ধ্যার আগে বৈদ্যেরবাজার ট্রলার থেকে ঘাটে মেনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে বিডি ক্লিনের লগো সম্বলিত টি শার্ট পরিহিত সদস্যরা। এদিকে আল আমিন (১৯) নামে এক যুবক প্রথমে নারী সদস্যদের ইভটিজিং ও বিভিন্নভাবে তাদের উত্যক্ত শুরু করে। এ সময় বিডি ক্লিনের পুরুষ সদস্যরা এর প্রতিবাদ করলে, কিশোর গ্যাংয়ের লিডার রাহুলের নেতৃত্বে ২৫-৩০জন সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়। এ সময় নারী সদস্য পিটিয়ে আহত করে শ্লীলতাহানী করে এবং হাসিবুল ইসলাম এগিয়ে তাকেও পিটিয়ে মারাত্মভাবে আহত করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park