1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি,স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী প্রার্থীসহ গ্রেফতার-৪

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
Oplus_131072

বিদ্যুৎ লাইন সঞ্চালন অবস্থায় বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরিকালে এলাকাবাসী মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থীসহ ৪ জন চোরকে আটক করে গণধোলাই দিয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শনিবার ভোর রাতে নারায়ণণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামে এ চুরির ঘটনা ঘটে।  জনতার হাতে আটককৃত চোরেরা হলো, মোগরাপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. রাসেল (২৬) ও জেলার রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালি গ্রামের মৃত মামুনের ছেলে রুবেল (২৪), মৃত রজব আলীর ছেলে শামিম (২০), বানিয়াদি গ্রামের মৃত হামিদের ছেলে বিল্লাল (৩৮)।  এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ চেঙ্গাইন এর সহকারী ব্যবস্থাপক ঐক্যতান ই দেলশাদ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এলাকাবাসী মাইনুদ্দিন জানান, ভোর রাতে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে ৩৭.৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমাটি একটি খুটি থেকে নামানোর সময় তিনিসহ এলাকাবাসী আটক করে। এসময় ছোট কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক হুমায়নের ছেলে শরীফ (৩৫) দ্রুত পালিয়ে যায়। চোরাইকৃত ট্রান্সফরমাসহ রাসেল, রুবেল, শামিম ও বিল্লালকে আটক করে জনতা গণধোলই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চোরদের আটক করে থানায় নিয়ে আসে। এদিকে এলাকাবাসী জানান, এই প্রচন্ড গরমের মধ্যে ২-৩ মাস যাবত একটি চোরের দল রাতের অন্ধকারে মূল্যবান বৈদ্যুতিক ট্রন্সফরমা চুরি করে নিয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছে। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা সোনারগাঁ পুলিশের এসআই মো. শামীম আল মামুন জানান, বৈদ্যুতিক ট্রন্সফরমা চোরদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং আদালতে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park