1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রূপগঞ্জে ডন সেলিমের বাসায় ২ দফা হামলা ও ভাংচুর, আহত ১০

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় অবস্থিত সেলিম প্রধান ওরফে ডন সেলিমের বাস ভবনে ২দফায় হামলা ও ভাঙ্গচুর করা হয়েছে বলে জানা গেছে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে জানায় প্রত্যক্ষ্যদর্শীরা। এই ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার সাওঘাট এলাকায় ডন সেলিমের বাস ভবনে ১ম দফায় হামলার ঘটনা ঘটে। পরে বিকেলের দিকে আবারো হামলা করা হয়। ২য় দফায় হামলার সময় বেশ কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সেলিম প্রধানের বাসায় আটকা পরে। এর কিছুক্ষণ আগেই সেলিম প্রধানের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গোলাগুলির কোন কিছু আমার জানা নেই। কিছু একটা সমস্যা হয়েছিলো, বর্তমানে আমাদের পুলিশ সেখানে রয়েছেন; পরিস্থিতি শান্ত।

আহতরা হলেন, নিরাপত্তা কর্মী আক্তার হোসেন, ফরহাদ হোসেন, শফিকুল ইসলাম, শিপন হাওলাদার, রানা শেখ ও ফারুখ হোসেনসহ ১০ জন।

হামলার প্রসঙ্গে সেলিম প্রধান বলেন, সকালে বালু হাবিব এর নির্দেশে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে। বাড়ির লোকজনদের মারধর করে আহত করেছে। তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তারা ঘোষণা দিয়ে আমাকে মেরে ফেলার জন্য এই হামলা করেছে। সদ্য অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বালু হাবিবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রানুর পক্ষে সমর্থন দেয়ায় এই হামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এমপি সাহেবের পুত্র পাপ্পা গাজীর নির্দেশে বালু হাবিব ও তার লোকজন এই হামলা করার সাহস পেয়েছে। রাশিয়ান এম্বাসিতে অভিযোগ করবেন উল্লেখ করে তিনি বলেন, আমার স্ত্রী ও সন্তানরা রাশিয়ার নাগরিক। আমি এই ঘটনায় রাশিয়ান এম্বাসিতে অভিযোগ করবো। এই অবস্থায় আমার স্ত্রী ও সন্তানদের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি এই ঘটনায় থানায় অভিযোগ করবো। বিকেল সাড়ে ৩ টার দিকে আবারো সেলিম প্রধানের বাড়িতে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। হামলায় সেলিম প্রধানের বাড়ির জানালার গ্লাসগুলো ভেঙ্গে যায়। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমে জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park