1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

প্রয়াত এমপি ও আওয়ামী নেতাদের কবর জিয়ারত করলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কালাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
oplus_1024

সদ্য সোনারগাঁ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম নির্বাচনে বিজয়ী হয়ে তার পিতা-মাতা এবং প্রয়াত সাবেক সাংসদ মোবারক হোসেন,১৯৭১ সালের গণপরিষদের সদস্য প্রয়াত এডভোকেট সাজেদ আলী মোক্তার,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল হাসনাত,সোনারগাঁ উপজেলার প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের কবর জিয়ারত করে সকল কবর বাসীর জন্য দোয়া ও মোনাজাত করেন। নির্বাচনের পর শুক্রবার বাদ জুম্মা দরগাহ বাড়ি জামে মসজিদে নামাজ আদায় শেষে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ,সদস্য শামসুজ্জামান সামসু আওয়ামী লীগ মোস্তফা কামাল নিলু, কামাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের শ’শ’ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মাহফুজুর রহমান কালাম,প্রয়াত নেতাকর্মীসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়া করেন। উল্লেখ্য. ষষ্ঠ উপজেলা নির্বাচনে স্বতন্ত থেকে মনোনয়ন নিয়ে মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতিকে গত মঙ্গলবার সোনারগাঁয়ের সকল জনগণের বিপুল ভোটে  জয়লাভ করেন ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park