1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে তাঁত শ্রমিক মিরাজ হত্যা মামলার আসামী গ্রেফতার 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
Oplus_131072

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চাঞ্চল্যকর ক্লুলেস তাঁত শ্রমিক মিরাজ হত্যা মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ মিডিয়া অফিসার এএসপি মো. হাম্মাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বুধবার রাতে উপজেলার বরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনঃ- হত্যা মামলার প্রধান আসামী লোকমান (৪৫) ও মো. লিটন মিয়া (২৪) বরগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। এর আগে গত ১৫ মে তাঁত শ্রমিক মিরাজ নিখোঁজ হয়। পরে ১৭ মে শুক্রবার সকালে বরগাঁও এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিরাজ ভোলা জেলার শিবপুর গ্রামের মো. মাইন উদ্দিনের ছেলে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

র‍্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলা সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকার তাঁত মালিক লোকমান হোসেনের বাড়িতে বসবাস করে তাঁত শ্রমিক মিরাজ (১৬) শাড়ি বানানের কাজ করে। গত ১৫ মে বুধবার রাতের খাওয়া-দাওয়া শেষে মিরাজ তার রুমের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি তাঁতের মালিক লোকমান মিরাজের পরিবারের কাউকে জানাননি। পরে ১৭ মে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লোকমান নিখোঁজ মিরাজের বাবাকে মোবাইল ফোনে জানান এবং বরগাঁও এলাকায় করিমের বাড়ির পাশে ডোবার পানির মধ্যে মিরাজের লাশ পাওয়া যায়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহত তাঁত শ্রমিক মিরাজের বাবা মোঃ মাঈন উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি র‍্যাব ১১ গোয়েন্দা টিম তদন্ত করে তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে র‍্যাব ১১ সদস্যরা বরগাঁও এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত তদন্তে প্রাপ্ত প্রধান আসামী লোকমান ও তার ভাই লিটনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহসিন  বলেন, র‍্যাব সদস্যরা গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park