1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রূপগঞ্জে পানিতে ডুবে ইউনিভার্সিটি শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪

রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেলের দিকে মুড়াপাড়া জমিদার বাড়ির পুকুরে শিথিল (২৪) নামে ওই শিক্ষার্থীর সাথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী শিথিল ঢাকার খিলখেত কুরাতলী পর্বপাড়া এলাকার বাসিন্দা আবদুল ওয়াহিদের ছেলে। সে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিথিল ও তার সাত বন্ধু মিলে উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে ঘুরতে আসে। প্রচন্ড তাপদাহের কারণে স্বস্তি পেতে কয়েক জন মিলে গোসল করতে জমিদার বাড়ির পুকুরে নামে। গোসলের একপর্যায়ে শিথিল পানিতে তলিয়ে যান। পরে তার বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগেই স্থানীয় এলাকার লোকজন তার মরদেহ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) দীপক চন্দ্র সাহা বলেন, জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে ওই যুবক পনিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park