1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হাবিব

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

দ্বিতীয় ধাপে ২১ মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। হাবিবুর রহমান হাবিব (১ লাখ ১৮ হাজার ৬৪১) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীকের আবু হোসেন ভুইয়া রানু (২১ হাজার ২৫৪ ) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ফলাফল ঘোষণা করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার আহসান মাহমুদ রাসেল।

মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময় কোথাও কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এছাড়া কোন প্রতিদদ্বন্ধি না থাকায় বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া।

জানা গেছে, ২১ মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করেছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করেছেন উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম প্রতীকে ও রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু আনারস প্রতীকে নির্বাচন করেছেন। তবে হাবিব সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সঙ্গে উন্নয়ন কাজে নিয়োজিত থাকায় এবং সামনে দ্বিগুন উন্নয়নের জন্য এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ¦ হাবিবুর রহমান হাবিবকেই চেয়েছিলো স্থানীয় ভোটররা। ভোটের দিনও কথা রেখেছে ভোটররা। হাবিবের বিপুল ভোটে জয়ই তার প্রমাণ।

এদিকে, নির্বাচনে ভোটের মাঠে ভরাডুবির শঙ্কা ছিল আনারস প্রতীকের প্রার্থী আবু হোসেন ভুইয়া রানু। এ কারণে তিনি নির্বাচনে ভরাডুবির কথা চিন্তা করে প্রচার প্রচারনা চালাননি। সেই শঙ্কাই বাস্তবে রূপ নিলো আবু হোসেন ভুইয়া রানুর ক্ষেত্রে। (৯৭ হাজার ৩৮৭ ) ভোটের ব্যবধানে রানুর পরাজয়ই তার প্রমাণ।

ভোটাররা জানান, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নেতৃত্বে গত ১৫ বছরে রূপগঞ্জে রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ, সেতু নির্মাণ, স্কুল-কলেজ, মসজিদ মাদ্রাসা, মন্দিরের নতুন ভবন নির্মাণ, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠা, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষার মানউন্নয়নসহ নানা উন্নয়ন মুলক কর্মকান্ড হয়েছে। এতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এ পরিশ্রমের অংশীদার হয়েছেন আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। তিনি গোলাম দস্তগীর গাজীর সঙ্গে থেকে রাত দিন পরিশ্রম করে এ উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে গেছেন। এ জন্য এসব উন্নয়নে হাবিবুর রহমান হাবিবের অবদান রয়েছে। তাই হাবিবুর রহমান হাবিবকেই ভোট দিয়ে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসবে বিজয়ী করেছি।

রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা ছিলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park