1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

এ বছর রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছেন ২০ শিল্প প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি হিসেবে ৬ ক্যাটাগরির ২০টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করবে শিল্প মন্ত্রণালয়।
আগামী বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প প্রতিষ্ঠানসমূহের মালিক অথবা প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
ছয় ক্যাটাগরির ২০ শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তা হিসেবে মনোনীত হয়েছে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৬টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৩টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ৩টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ১টি।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে সম্মিলিতভাবে ১ম হয়েছে তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো ইকোটেক্স লিমিটেড, প্রাণ ডেইরী লি. ও মীর আক্তার হোসেন লিমিটেড, ২য় হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি. এবং যৌথভাবে ৩য় হয়েছে স্নোটেক্স আউটারওয়্যার লি. ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে বেঙ্গল পলি এন্ড পেপার স্যাক লিমিটেড, ২য় হয়েছে বসুমতি ডিষ্ট্রিবিউশন লি. এবং ৩য় হয়েছে এপিএস এ্যাপারেলস লি.।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে ১ম হয়েছে দ্যি রিলায়েবল বিল্ডার্স ও কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানী লিমিটেড,  ২য় হয়েছে রংপুর ফাউন্ড্রী লি. এবং ৩য় হয়েছে গুনজে ইউনাইটেড লি.।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে ফারিহা গ্রীন মুড লেদারস্ লিমিটেড,  ২য় হয়েছে এ.বি.এম ওয়াটার কোম্পানী এবং ৩য় হয়েছে ডীপলেড ল্যাবরেটরিজ লি.।
কুটির শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে ব্লু-স্টার এগ্রো প্রোডাক্ট এন্ড ইন্ডাস্ট্রিজ, ২য় হয়েছে প্রীতি বিউটি পার্লার এবং ৩য় হয়েছে লেহাজ সালমা যুব মহিলা কল্যাণ সংস্থা।
হাইটেক শিল্প ক্যাটাগরিতে ১টি মাত্র প্রতিষ্ঠান বিজ সলুশনস লি. নির্বাচিত হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park