1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে ভোট কিনতে এসে টাকাসহ আটক যুবক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে ভোট দিতে নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল গাফফার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ সময় ওই যুবককে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আব্দুল গাফফার নরসিংদীর পলাশের মল্লিকপাড়া গ্রামের মো. আফজাল মিয়ার ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার দৌলেরবাগ রফিকুলের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি জেলার সাবেক ছাত্রলীগ নেতা হাজী শাহ্ মো. সোহাগ রনির মালিকানাধীন সোনারগাঁ রিসাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করেন। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এবং দলদারসহ বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারদেরকে টাকা দিয়ে আনারস প্রতীকে ভোট কিনতে তাকে পাঠিয়ে থাকেন সোহাগ রনি। আটক হওয়ার আগ পর্যন্ত তিনি ৬০ হাজার টাকা বিলি করেছেন।

এ সময় ঘটনাস্থলে থাকা সোনারগাঁ থানা পুলিশের এসআই মাহমুদ বলেন, স্থানীয়দের ফোন পেয়ে এসে এলাকাবাসীর হাত থেকে ‘সোনারগাঁও রিসাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ লেখা একটি খামে কিছু টাকাসহ আব্দুল গাফফারকে উদ্ধার করি। সঙ্গে কতো টাকা আছে এখনো দেখিনি। থানায় নিয়ে দেখবো। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, পুলিশে সোপর্দ করা ব্যক্তি কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী টাকা বিলি করেছিল কিনা তা এখনো নিশ্চিত না। তাকে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি। যদি সে সত্যি টাকা বিলি করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি সে নির্দোষ প্রমাণিত হয় তাহলে যারা এই অভিযোগ তুলে তাকে পুলিশের সোপর্দ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park