1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং সারা দেশে এক সময় সন্ত্রাসী কার্যক্রমসহ জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল। প্রধানমন্ত্রী এই পুরো বিষয়টিকে জিরো টলারেন্স হিসেবে গ্রহণ করার কারণে আমরা দেশবাসী দায়িত্বপালন করে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শপথ বাণী নিয়ে গোয়েন্দা সংস্থা, প্রশাসন, দেশের শান্তিপ্রিয় মানুষ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, জনপ্রতিনিধি সবার সহযোগিতায় আমরা একসঙ্গে দায়িত্বপালন করে বাংলাদেশের এই জঙ্গি-সন্ত্রাসীবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

 

আমরা মনে করি, আজকে বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলার রক্ষার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। ’ শনিবার (১৮ মে) মৌলভীবাজার পুলিশ লাইনে সদ্য নির্মিত ‘টেরাকোটায় মুক্তিযুদ্ধ’ শীর্ষক চিত্রকলার ক্যানভাসটি উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ কথা বলেন।

 

পুলিশপ্রধান বলেন, আপনারা দেখেছেন, ঈদ হোক, পূজা হোক যখন সাধারণ মানুষেরা দেশের সম্মানিত নাগরিকরা, যার যার গন্তব্যে যান তখন তাদের রাস্তার নিরাপত্তা বাংলাদেশ পুলিশ সাহসিকতার সঙ্গে প্রদান করছে এবং যেখানে যাচ্ছেন সেখানেও তাদের নিরাপত্তা প্রদান করে বাংলাদেশ পুলিশ সদস্যরা নিজের ছুটিকে বিসর্জন দিয়ে আগ্রহভরে দায়িত্বপালন করছেন। তাদের পরিবার এবং তাদের সন্তানরাও এতে গর্বিত হন এই ভেবে যে, তারা তাদের নিজেদের ছুটি বাদ দিয়ে মানুষের নিরাপত্তাদান করার মতো মহৎ একটি কাজে তারা নিযুক্ত আছেন। গণমাধ্যমকর্মীরা আমাদের পুলিশ সদস্যদের এই মহৎ দায়িত্বটি নিজ নিজ গণমাধ্যমে প্রচার করার ফলে আমাদের পুলিশ সদস্যরা উৎসাহিত হন, অনুপ্রাণিত হন। এজন্য আমি আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ’

এ বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) মনজুর রহমান। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার শাহ মিজান শফিউর রহমান, পুলিশ কমিশনার জাকির হোসেন খান, মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) ড. উর্মি বিনতে সালাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park