1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় ট্রাক চাপায় ফারুক (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। চালক পালিয়ে গেলেও উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফারুক তার বাড়ী নোয়াপাড়া থেকে রাস্তার পাশ এসে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সাথে চাপা দিলে গাড়ী ও গাছের মাঝখানে পড়ে ফারুকের ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গাড়ীটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park