1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে নিরাপত্তাহীনতা ইউপি চেয়ারম্যান ** থানায় সাধারণ ডায়েরী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। সোনারগাঁ উপজেলা  পরিষদ নির্বাচন আসার পর থেকে বহিরাগত মোটরসাইকেল চালকদের উৎপাতের কারনে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার কারনে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।  শুক্রবার সকালে তিনি সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। বহিরাগত ও অজ্ঞাত ১০-১২টি  মোটরসাইকেল যোগে এসে বিকট শব্দ করে মহড়ার কারনে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। সোনারগাঁ থানায় দায়ের করা সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন,তিনি জামপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। সম্প্রতি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুল হোসেন বাবুর আনারস প্রতীকে নির্বাচনে সমর্থন করছেন। তার বাড়ি জেলার আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার সীমানবর্তী গ্রামে। প্রতি রাতে অন্য উপজেলা থেকে অজ্ঞাত ১০-১২টি মোটরসাইকেল যোগে বিকট শব্দে আতংকিত করে তোলো। বাড়ির সামনে এসে বাবুল হোসেনের প্রতিদ্ধন্দী প্রার্থী মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে চলে যায়। এতে করে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার রয়েছেন। এ কারণে আতংকিত হয়ে শুক্রবার সকালে সোনারগাঁ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।
বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া জানান,২০২৩ সালে নয়াপুর এলাকায় রূপগঞ্জ উপজেলার সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে তাকে টার্গেট করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেই গুলি তার শরীরে স্পর্শ করেনি। উপজেলা পরিষদ নির্বাচনে মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতীকে নির্বাচন না করার কারণে মোটরসাইকেলে আসা অজ্ঞাত যুবকদের গালিগালাজ তাকে ও তার পরিবারকে আতঙ্কিত করে তোলেছেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন,ইউপি চেয়ারম্যানের সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এমন প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park