1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

নারায়ণগঞ্জে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

নারায়ণগঞ্জে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। এসময় অপহরণের শিকার দুই ব্যাক্তিকে উদ্ধার করে র‍্যাব।

মঙ্গলবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

রূপগঞ্জে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সজীব মিয়া (২৩), মোঃ লিটন মিয়া (৩০), মোঃ ইয়াসিন মিয়া (২৩) ও ইমন চন্দ্র বিশ্বাস (২২)।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, অপহরণের শিকার মোঃ নাজমুল (২৮) ও মোঃ মুন্না (১৭) দুই জন পেশায় মোটর মেকানিক। ভিকটিম নাজমুলের চিটাগাং রোডে ট্রাক স্ট্যান্ডের পাশে একটি গাড়ির মেরামতের ওয়ার্কশপ রয়েছে। ১৩ মে তারিখ সকাল আনুমানিক ৯টার সময়ে গ্রেপ্তারকৃত আসামিরা গাড়ি মেরামতের কথা বলে ভিকটিম নাজমুল ও তার দোকানের কর্মচারী মুন্নাকে রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকায় নিয়ে যায় এবং সেখানে ভিকটিমদেরকে আটক করে রাখে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিরা ভিকটিম মোঃ নাজমুলের ব্যবহৃত মোবাইল থেকে ভিকটিমের ভগ্নিপতির নিকট মুক্তিপণ হিসাবে তিন লক্ষ টাকা দাবি করে এবং টাকা না পেলে অপহরণকারীরা ভিকটিমদের হাত-পা ভেঙে নদীতে ফেলে দেবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এই বিষয়ে ভিকটিম মোঃ নাজমুলের ভগ্নিপতি বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

গ্রেপ্তারকৃত আসামিদের ও অপহরণের শিকার দুই ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park