1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব পারভেজের উঠান বৈঠক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব পারভেজের টিয়া পাখি প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) বিকেলে উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই আলোচনা সভা আয়োজিত হয়েছে।

সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব পারভেজ বলেন, আপনারাই আমার অনুপ্রেরণা, আপনারাই আমার সাহস। আপনাদের দোয়া নিয়ে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনাদের মূল্যবান ভোটটি টিয়া পাখি প্রতীকে দিয়ে, আমাকে জয়যুক্ত করবেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সিঃ সহ-সভাপতি দেওয়ান কামাল, হাজী আল আমিন, মঞ্জুর ইসলাম মিলন, সামসুল ইসলাম, আবুল হোসেন, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাঃ সম্পাদক কামরুল হাসান ভুঁইয়া, কাঁচপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাঃ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, হাজী রাশেদ, শফিকুল ইসলাম, জহির মুন্সি, নূরুল ইসলাম খাঁন, নাহিদ হাসান, মোঃ সজীব খান, শেখ পারভেজ, মারুফ খান ফাহিম, মিনহাজুর রহমান, মোঃ শেখ কবির, মোঃ আলিফ ও স্বপন হাসানসহ প্রমুখ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park