1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

পাশ করলেও আপনাদের পাশে আছি, ফেল করলেও আছি: পারভেজ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪

সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহাবুব পারভেজ বলেছেন, আমি সাধারণ জনগণের পাশে থাকতে চাই। জনগণকে নিয়ে আমি সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করতে চাই। এটা আমার নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য। শুক্রবার (১০ মে) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে নির্বাচনী ঊঠান বৈঠক আয়োজিত হয়। সেখানে তিনি টিয়া পাখি প্রতীকে ভোট নিবেদন করে, এসব কথা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি আপনাদের বলতে চাই, জনপ্রতিনিধি যারা রয়েছেন পাঁচ বছর পরপর আসেন দেখা করতে আসে। আমি প্রতিটা সময়, আপনাদের পাশে থাকবো। ভাগ্যে কি আছে জানিনা। পাশ করলেও, আমি আপনাদের পাশে থাকব। এবং ফেল করলেও আমি আপনাদের পাশে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তিনি আরোও বলেন, সোনারগাঁয়ে অনেক অবহেলিত জায়গা আছে। আমি সে এলাকা গুলোর সেবা করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি যেন আপনাদের অবহেলিত কাজগুলো, এমপি মহোদয়ের নির্দেশে করতে পারি। উক্ত আলোচনা সভায় নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব পারভেজ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park