1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

বন্দর উপজেলা নির্বাচনে ভোট বাতিলের রেকর্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ ১ম ধাপের সাধারণ নির্বাচনে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে ভোট বাতিলের রেকর্ড সৃষ্টি হয়েছে। তিনটি চেয়ারম্যান পদের মধ্যে সবোর্চ্চ বাতিল হয়েছে মহিলা ভাইস চেয়ারম্যানের ভোটে। এই পদে  মাহমুদা আক্তারকে বাতিলের ভোটের চেয়েও কম ৩১৭২ ভোটে হারিয়ে ছালিমা হোসেন জয়ী হন। অন্যদিকে মাত্র ৬০৫ ভোটে বর্তমানে ভাইস চেয়ারম্যান পুরুষ সানাউল্লাহ সানুকে একইভাবে বাতিলের চেয়ে কম ভোটে হারান নতুন মুখ মোঃ আলমগীর হোসেন।

চেয়ারম্যান পদে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬০৩২৫ ভোটের মধ্যে বাতিল করা হয় ২৭৩৭ ভোট। এতে বৈধ ভোটের সংখ্যা হিসেবে ৫৭৫৮৮ ভোট ঘোষনা করেন রিটানিং অফিসার। এতে নির্বাচিত মাকসুদ হোসেন ২৯৮৭৩, এম এ রশিদ ১৪৮৩৮, আতাউর রহমান মুকুল ১২৬২২ ও মাহমুদুল হাসান ২৫৫ ভোট পায়।

ভাইস চেয়ারম্যান পুরুষ সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬০৩৪০ ভোটের মধ্যে বাতিল করা হয় ৩৮৯৯ ভোট। এতে বৈধ ভোটের সংখ্যা হিসেবে ৫৬৪৪১ ভোট ঘোষনা করা হয়। এতে নির্বাচিত মোঃ আলমগীর হোসেন ১৭৬০৬, সানাউল্লাহ সানু ১৭০০১, শাহিদুল ইসলাম জুয়েল ১৩৪২৮ ও মোশাঈদ হোসেন মুক্তি ৮৪০৬ ভোট পায়।

একই ভাবে ভাইস চেয়ারম্যান মহিলা প্রদত্ত ভোটের সংখ্যা ৬০৩৬৪ ভোটের মধ্যে বাতিল করা হয় ৪৬২৪ ভোট। এতে বৈধ ভোটের সংখ্যা হিসেবে ৫৫৭৪০ ভোট ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার কাজী মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ। এতে নির্বাচতি ছালিমা হোসেন ২৯৪৫৬ ও মাহমুদা আক্তার ২৬২৮৪ ভোট পায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park