1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

জোর-জুলুম করার চেষ্টা করবেন না, জুলুমের রাজনীতি পছন্দ করি না: বাবুল ওমর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবু বলেছেন, যারা ঘরে ঘরে গিয়ে আক্রমণ করতে চায়, হামলা করতে চায়। তাদেরকে বলছি, আপনারা সাবধান হয়ে যান। ভোটারদেরকে ভোট দিতে দিন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কোনো জোর-জুলুম করার চেষ্টা করবেন না। আমি জুলুমের রাজনীতি পছন্দ করি না। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সাদিপুর ইউনিয়নের কাজহরদি গ্রামে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোট হচ্ছে আমানত। ভোটাররা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। আমাকেই যে ভোট দিতে হবে, এমন কোনো কথা না। আপনাদের হেফাজতে রাখার মালিক আল্লাহ। যদি মনে করেন আমি যোগ্য লোক, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। তিনি আরোও বলেন, আমার মনের আকাঙ্খা, আমি সোনারগাঁয়ের মানুষের জন্য কিছু করব। আমাদের এমপি কায়সার হাসনাত সাহেবের সাথে থেকে, আপনাদের জন্যে কাজ করব। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park