স্বাধীন বাংলাদেশের স্বপ্নদষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মহিউদ্দিন আহমদ খোকার ২৮ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে গুলশান সিনেপ্লেক্স, গুলশান বিল্ডিং ও গুলশান টিনশেড মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী এবং মরহুমের পরিবার বর্গ।
৬ মে (সোমবার) বেলা ১২টায় গুলশান সিনেপ্লেক্স ভবন প্রাঙ্গন হতে গুলশান বিল্ডিং ও গুলশান টিনশেড মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী এবং মরহুমের দ্বিতীয় পুত্র দৈনিক সবারকণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ¦ ফয়েজ উদ্দিন আহমদ লাভলু’র নেতৃত্বে শোক শোভা যাত্রা করে পাইকপাড়া কবর স্থানে শায়িত মরহুম মহিউদ্দিন আহমদ খোকা এর কবরে পুস্পস্তবক অর্পন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক বিশিষ্ট সংবাদ, মানবাধিকার ও নাট্যকর্মী এম.আর.হায়দার রানা, বন্দর প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল, দশরত্ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মিজানুর রহমান খোকন, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এ,কে এম শফিউল আলম, বামাকা নারায়ণগঞ্জ জেলার সহ সাধারন সম্পাদক হাজী মোঃ মহসীন, দপ্তর সম্পাদক রাশেদ খান মেনন, তথ্য ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ সাজিম আহমেদ, মানবাদিকারকর্মী মোঃ সাঈদ, গুলশান বিল্ডিং মার্কেট দোকান মালিক সমিতির নেতা মোঃ মনির হোসেন, মোঃ সামসুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মোঃ সুমন সহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ।

পরে এদিন বাদ আছর গুলশান সিনেপ্লেক্স ভবনে মাদ্রাসার হাফেজদের দ্বারা পবিত্র কোরান খতম এবং বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুম মহিউদ্দিন আহমদ খোকার পরিবারের সদস্যবৃন্দ, গুলশান মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন সামাজিক, পেশাজীবি, সাংবাদিক, রাজনীতিবিদগন উপস্থিত থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদে অংশ গ্রহন করেন। উল্লেখ্য মরহুম মহিউদ্দিন আহমদ খোকা ১৯৩৫ সনের ১৬ আগষ্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড শীতলক্ষার উত্তর নলুয়া এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম আব্দুল আজিজ সরদারের তিনি বড় সন্তান। তিনি ঐতিহ্যবাহী পাইক পাড়া এলাকার চেয়ারম্যান বাড়ীতে বিবাহ করেন। তিনি ৫ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।
বঙ্গবন্ধুর স্নেহ ভাজন ও ঘনিষ্ঠ সহচর হিসেবে মহিউদ্দিন আহমদ খোকা দেশের বিভিন্ন মহলে সুপরিচিত ছিলেন এবং এক বর্ণাঢ্য রাজনীতি জীবনের অধিকারী ছিলেন। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন,৬৯ এর গনআন্দোলন,৭০’র নির্বাচন এবং বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন করার নিমিত্তে সংগঠিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন। তৎকালীন শীতলক্ষা ইউনিয়ন আওয়ামীলীগের প্রথম সাধারন সম্পাদক ছিলেন তিনি। ষাটের দশকে তিনি নারায়ণগঞ্জ সিটি আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সত্তর দশকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হন। বঙ্গবন্ধু রচিত কারাগারের রোচনামচা নামক গ্রন্থের বেশ কয়েক স্থানে মহিউদ্দিন আহমদ খোকার নাম উল্লেখ রয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে ব্যাপক সুনামের অধিকারী ছিলেন। এই দেশ স্বাধীনের পূর্ব হতেই তিনি ব্যবসা বানিজ্যে ব্যাপক সফলতা অর্জন করেন। সে সময় পাটের ব্যবসার ছিল স্বর্ণ যুগ। মহিউদ্দিন আহমদ খোকা পাটের ব্যবসায়ে প্রচুর সুনাম কুড়াতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও জানাজানি নামক বাংলা চলচিত্র নির্মাণের মধ্য দিয়ে চলচিত্র নির্মাণ পেশায় যুক্ত হন এবং চিত্রলেখা নামে চলচিত্র প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। তিনি আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান ঐ সময়ে গড়ে তোলেন। যার মধ্যে গুলশান সিনেমা (বর্তমানের সিনেপ্লেক্স),গুলশান টেক্সটাইল, গুলশান মার্কেট, এস.এম বেলিং কোম্পানী লিমিটেড, তোলারাম প্রেস হাউস, বিশ^ বিখ্যাত কেমি ঘড়ির ও টিসিবির এজেন্ট ইত্যাদী।

১৯৯৬ সালের ৬ এপ্রিল দিনে এই বর্ষিয়ান রাজনীতিবিদ, কৃতিমান পুরুষ আলহাজ¦ মহিউদ্দিন আহমদ খোকা এই ধরার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের বড় সন্তান আনিস উদ্দিন আহমদ দুলু ছিলেন নারায়নগঞ্জ পৌরসভার শীতলক্ষা ইউনিয়নের সফল কমিশনার। তার মেজো সন্তান আলহাজ¦ ফয়েজ উদ্দিন আহমদ লাভলু বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার ও বাংলাদেশ পাট আড়ৎদার সমিতির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয় ও গনবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সে সাথে বহুল প্রচারিত দৈনিক সবারকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে বস্তÍুনিষ্ঠ সংবাদ প্রকাশে নিয়োজিত আছেন। মরহুম আলহাজ¦ মহিউদ্দিন আহমদ খোকা নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমানের দাদা শ^শুড়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ