1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সোনারগাঁয়ে বিএনপি নেতা বহিষ্কার

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
Oplus_131072

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া উপজেলা বিএনপির সদস্য। সোমবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন নারায়গঞ্জ জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন।  তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়াকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় বিএনপি। আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়াসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এ উপজেলা থেকে এর আগে একবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছি। এই জন্য দল আমাকে বহিষ্কার করেছে। এটি একটি সাংগঠনিক সিদ্ধান্ত। এ ব্যাপারে আমার বলার কিছু নাই। তবে আমি এর আগে উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার কর্মী ও সমর্থকদের দাবি আমি উপেক্ষা করতে পারিনি। তাই নির্বাচন করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park