1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতিক পেলেন ৯ জন বাকি-৬

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মধ্যে ৯ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি প্রতীক বরাদ্দ দেন। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ঘোড়া প্রতীক, বাবুল ওমর বাবু পেয়েছেন আনারস প্রতীক, আলী হায়দার পেয়েছেন দোয়াত কলম প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে মাসুম চৌধুরী পেয়েছেন তালা প্রতীক, আজিজুল ইসলাম মুকুল পেয়েছেন মাইক প্রতীক, মো: ফয়েজ শিপন পেয়েছেন চশমা প্রতীক ও জাহাঙ্গীর পেয়েছেন টিউবওয়েল প্রতীক। নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী পেয়েছেন হাঁস প্রতীক ও শ্যামলী আক্তার ফুটবল প্রতীক পেয়েছেন। এছাড়া হাইকোর্টে রিটের মাধ্যমে ১ জন চেয়ারম্যান প্রার্থী, ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।তারা হলেনঃ-চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব পারভেজ ও জহিরুল ইসলাম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর ইসলাম রুমা, এড. নুরজাহান ও হেলেনা আক্তার। আগামী ৫ই মে তাদের ৬ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park