1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

তাপদাহে বিপর্যস্ত পশুপাখির পাশে দাঁড়ালো টিম খোরশেদ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি ও শসা বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন মানবিক সংগঠন টিম খোরশেদ। মঙ্গলবার (৩০ এপ্রিল) কার্যক্রমের ৮ম  দিনে সংগঠনটি নগরীর মাসদাইর, গলাচিপা,কালিরবাজার, আমলাপাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিশুদ্ধ শীতল পানির পাশাপাশি নগরবাসীর জন্য তৃষ্ণা নিবারনে উপকারী শসা বিতরনের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে কুকুর, বিড়াল ও পাখির জন্য সুপেয় পানির ব্যাবস্থা করেছেন। টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা আজ সকালে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুটির সাথে কুকুর বিড়ালের জন্য  ও পাখির জন্য বিভিন্ন গাছের ডালে পানির পাত্র স্থাপন করে।

মানবিক সংগঠন টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, গত ৭ দিনে নগরীর বিভিন্ন স্থানে ২ টি গাড়িতে প্রায় ১৯ হাজার মানুষকে আমরা বিশুদ্ধ শীতল পানি পান করাতে পেরেছি।এছাড়াও আমাদের টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে। যেকোন মানুষ ০১৭০৬৮৩৩০৯৪ নাম্বারে ফোন করে তাপদাহে অসুস্থ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। যতদিন তাপদাহ থাকবে আমরা ততদিন সেবা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি নগরীতে আগের মত জলাশয় না থাকায় তাপদাহে মানুষের মত পশু পাখিরাও বিপর্যস্ত অবস্থায় আছে। তাই আমরা পশু পাখির জন্য পানির ব্যাবস্থা করেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park