1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

নগরীতে তীব্র তাপদাহে বেড়েছে এসি ও ফ্যানের কেনাবেচা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। মৃদু ও মাঝারি তাপপ্রবাহে গত কয়েকদিন ধরে নগরবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। সেই সাথে সাথে সমান তালে বেড়েছে লোডশেডিংও। এই তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে বিকল্প পথ খুঁজছেন অনেকেই। তাই বাজারে চাহিদা বেড়েছে চার্জার ফ্যান, এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক পাখার মতো সামগ্রীর। বেড়েছে এদের কেনাবেচা।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সরেজমিনে নগরীর চাষাঢ়া, ২নং রেল গেইট ও বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে ঘুরে এরকম তথ্য জানা যায়। মার্কেটে আসা ক্রেতারা জানান, ‘তীব্র গরমে ফ্যানের চাহিদা বেড়েছে। এ কারণে বেশি দাম চাইছেন বিক্রেতারা।’ অপরদিকে বিক্রেতাদের দাবি, ‘ন্যায্য দামেই পণ্য বিক্রি করা হচ্ছে। বেশি মূল্য রাখার কোনো সুযোগ নেই।’

সরেজমিনে গিয়ে জানা যায়, কিছুদিন আগেও ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে ক্রেতাদের তেমন ভিড় ছিল না। কিন্তু টানা তাপপ্রবাহের কারণে নাজেহাল ক্রেতাদের সমাগম বেড়েছে ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে। তার সাথে তাপ প্রবাহকে পুঁজি করে বেড়েছে চার্জার ফ্যান, এয়ারকন্ডিশনার, বৈদ্যুতিক পাখার মূল্য।

সিঙ্গার প্লাস শো-রুমের ম্যানেজার গোলাম কিবরিয়া জানান, ‘তীব্র তাপদাহে টানা কয়েকদিন যাবত ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের দোকানে ফিক্সড প্রাইজ হওয়ায় কোনো দর কষাকষির কোনো সুযোগ থাকছে না। এখন আমাদের ক্রেতাদের তুলনায় জোগান কমে গিয়েছে। বর্তমানে আমাদের শো-রুমে এয়ারকন্ডিশনানের অর্ডার সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে।’

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park