1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

না’গঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে “মৌলবাদী ধ্যান-ধারণা বন্ধ কর, শিক্ষা-সংস্কৃতি রক্ষা কর” -এই শ্লোগানকে সামনে রেখে চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্কে আগত মা-বোনদের নিয়ে স্বার্থান্বেষী মহলের অশালীন ও আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সোমবার ২৯ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৫টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন- চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামছুল আলম আজাদ, মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, চারুকলার শিক্ষক ও নারী সাইকেলিস্ট সুমনা আক্তার, নারী উদ্যোক্তা শাহতাজ মুনমুন। মানববন্ধন পরিচালনা করেন আন্দোলন সম্পাদক শোভা সাহা।

বক্তারা বলেন- ডিজিটাল বাংলাদেশে মৌলবাদরা এখনো সক্রিয় রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার দেশ পরিচালনায় থাকা অবস্থায় তারা কোন শক্তিতে ভর করে এমন আস্ফালন করতে পারে? পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে হামলা চালানো হয়। উগ্র ধর্মীয় গোষ্ঠী খ্যাত হেফাজতের জেলা আমীর আব্দুল আউয়াল ও মহানগর কমিটির নেতা ফেরদৌসু্র রহমান চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্কে আগত মা-বোনদের নিয়ে অশালীন ও মানহানীকর বক্তব্য দিয়ে রাসেল পার্কে মিনি পতিতালয় বলেছে, সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়রকে হুমকি দিয়েছে। মহিলা পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছে। এজন্য সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। এমনকি তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা উচিত। জেলা শহরগুলোতে এখন পার্ক, খেলার মাঠের বড় অভাব। শহরে মুক্ত বাতাসে ঘুরাঘুরি করার তেমন কোন জায়গা নেই। সেখানে ধর্মীয় অনুভূতির ভূল ব্যাখ্যা দিয়ে উগ্র মৌলবাদীরা এগুলো বন্ধের পাঁয়তারা করছে। এজন্য তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় মহিলা পরিষদ ও চারুকলার ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ অর্ধশতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park