1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্ত্রাস, চাঁদাবাজদের শাস্তির দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
Oplus_0

সড়ক দুর্ঘটনায় আহত পরিবহন শ্রমিক ও অসহায় পঙ্গু বাচ্চু মিয়ার অন্ন্য কেড়ে নিতে চাওয়ায় সন্ত্রাস, চাঁদাবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পরিবহন শ্রমিক ও এলাকাবাসী । রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন শ্রমিক অসহায় পঙ্গু বাচ্চু মিয়া দীর্ঘ দিন ধরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পুঙ্গুত্ত জীবন যাপন করছে। পরবর্তীতে সায়েদাবাদ বাস টার্মিনালের মালিক সমিতি বসে সিদ্ধান্ত নেয় বাচ্চু মিয়াকে সাংসারিক খরচ বাবদ প্রতিদিন তিস্তা পরিবহন তিশা পরিবহন,সিটিয়ান,প্রাইম প্রাইসসহ কয়েকটি পরিবহন থেকে দৈনিক আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাকে চেকার এর দায়িত্ব দিয়ে গাড়ী প্রতি কিছু টাকা উত্তোলন করে জীবন যাপন করার কথা বলেদেন । মানববন্ধনে বাচ্চু মিয়ার সহধর্মিণী সাবেক মেম্বার জোহরা বলেন, এই মান্নান মেম্বার বিএনপি জামাতের এজেন্ডা,সে এখানে চাঁদাবাজি করছে,তার বিচার চাই। আমার স্বামী বাচ্চু মিয়া অসহায়, পঙ্গু ও প্রতিবন্ধী তার মুখের খাবার কেরে নিতে চায় তারা। তিনি এসময় মান্নান মেম্বারসহ তার সহযোগি মতিউর, জামান, অহিদ এর বিচার দাবি করেন। এ বিষয়ে সাবেক মান্নান মেম্বার জানান, জোহরা মেম্বারনী কয়েকটি গাড়ি থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। তার কোন বৈধ কাগজ পত্র না থাকায় চাঁদা আদায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি মাত্র।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park