1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

৫৫বছরের রাজনৈতিক জিবন, কেউ বলে নাই দুস্কৃতিকারী-ঘুষখোর: এম এ রশিদ

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বন্দর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ি ২নং ওয়ার্ড এলাকায় জনতা ক্লাব মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানের সভাপত্বে ও সাধারণ সম্পাদক এড. তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর যুবলীগ নেতা খান মাসুদ, বন্দর উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন মানু, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, মহানগর আ.লীগে যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর মৃধা, বন্দর ১নং ওয়ার্ডের সদস্য ইমন মেম্বার, ২নং ওয়ার্ডের সদস্য চাঁন শরীফ, বন্দর উপজেলা আ.লীগের উপ দপ্তর সম্পাদক শামীম সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম এ রশিদ বলেন, আমি গর্ব করি কারণ আমি আমার ৫৫বছরের রাজনৈতিক জিবনে আপনাদের সাথে থাকতে পেরেছি। এটাই আমার জন্য বড় বিষয়। দীর্ঘ এত বছরেও জনগনের সাথে আমার কোন খারাপ সম্পর্ক হয় নাই। জনগন আমাকে বলে নাই যে, আপনি একটা দুস্কৃতিকারী লোক; আপনি একটা ঘুষ খোর। তিনি আরও বলেন, আর যারা অল্প কয়েকদিন চেয়ারম্যানগিরি করে শতশত কোটি টাকার মালিক হয়েছে, তার এতটাকা কোথা থেকে এসেছে সেটার কোন হাদিস নাই। হটাৎ করে এখানে (উপজেলা নির্বাচন) নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে এসে সমাজটাকে দুষিত সমাজ বানাচ্ছে। মানে রাখবেন এই সমাজটাকে আমাদেরই পরিস্কার রাখতে হবে। এই সন্তানদের সঠিক পথে আনতে অনেক সময় লাগবে। এর একটি মাত্র কারণ, কালো টাকা। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো। ‘দোয়াত কালি’ মার্কায় একটি ভোট দিন। আমাকে ভোট দিতে মন না চাইলে দিয়েন না। কিন্তু অসৎ কোন ব্যাক্তিকে ভোট দিয়ে আপনার ভোটটি নষ্ট কইরেন না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park