মুন্সীগঞ্জের লৌহজংয়ে গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে ও ১টি গরু গুরুতর দগ্ধ হয়েছে। এবং দগ্ধ হওয়া গরু জবাই করে বিক্রি করার অভিযোগ উঠেছে৷
গতকাল (২৪ এপ্রিল) বুধবার রাত পৌঁনে ৯টার দিকে উপজেলা কলমা ইউনিয়নের ডহরি মারইল গ্রামের ইউপি সদস্য হামিদ চাকলাদারের গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, রাত পৌঁনে ৯টার সময় হামিদ চাকলাদারের (লাট্টু মেম্বার) গোয়াল ঘরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে।
নিমিষের মধ্যে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ায় অনেক চেষ্টা পর ফায়ার সার্ভিস টিম আসার আগেই আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ৩টি গরু পুড়ে মারা যায় ও ১টি গরু পুড়ে গুরুতর আহত হলে পরে জবাই করে কসাইর কাছে বিক্রি করা হয়৷
আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
তবে দগ্ধ হওয়া গরু বিক্রির বিষয় হামিদ চাকলাদার মুঠোফোন অস্বীকার করে বলেন আমি বিক্রি করিনি নদীতে ফেলে দিয়েছি৷
এ ব্যাপারে লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল মতিন বলেন, জানান, ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়াল ঘরে থাকা ৩ টি গরু পুড়ে মারা যায় এবং ১টি গরু গুরুতর আহত অবস্থায় আছে। এতে করে হামিদ মেম্বারের প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।#
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ